এসএসসি-২০২৬: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শাকসু নির্বাচন কমিশনের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, গত ১২ জানুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে (নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০৯.২৫-৩৬৭) কেন্দ্র করে আসন্ন শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন থেকে মনে করা হচ্ছে, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আমরা শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীগণ মনে করি যে, জাতীয় নির্বাচনের সাথে শাকসু নির্বাচনের কোন ধরনের সংশ্লিষ্টতা ও সাংঘর্ষিকতা নেই। আসন্ন শাকসু নির্বাচন কোনভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনভাবেই সম্মানজনক না, আমরা এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করি। এজন্য আমরা আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে কোন বাধা নেই।
যে কোন কর্তৃপক্ষ থেকে নতুন কোন শর্ত আরোপ ছাড়াই পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান প্রার্থীরা।
এ বিষয়ে শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ বলেন, ‘আমরা শতভাগ প্রস্তুত। আমাদের কাজ বন্ধ হয়নি। আমরা চাই যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার সহযোগিতা পেলে আশা করছি নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন দেওয়া সম্ভব হবে।’
শাকসু, শাবিপ্রবি, স্মারকলিপি, সিলেট