সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
সিলেটে শীতের তীব্রতা আরও বাড়তে পারে, তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশার ভোগান্তি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা অনেক স্থানে আগামীকাল দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ অবস্থায় সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঘন কুয়াশা ও শীত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি বজায় থাকবে। কুয়াশার কারণে দিনের বেলায়ও শীতের প্রকোপ কমছে না।
আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৭৩ শতাংশে।
সিলেট কুয়াশা, সিলেট শীতের খবর, সিলেট আবহাওয়া, ঘন কুয়াশা সিলেট, সিলেট ঠান্ডা পরিস্থিতি