দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি ফিডারের আওতাধীন সকল এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সুনামগঞ্জ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইন (পিডিবি অংশ) সাটডাউন রাখা হবে। এ সময় ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে পিডিবি সুনামগঞ্জের আওতাধীন জেলার সব এলাকায় উল্লিখিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ সম্পন্ন হলে এর আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
সুনামগঞ্জ, বিদ্যুৎ বিভ্রাট, সিলেট