১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বাড়তে পারে শীত, থাকবে ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ জানুয়ারী, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি


 

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

 

এদিকে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) এসব তথ্য জানায় সিলেটের আবহাওয়া অফিস। 

 

আবহাওয়া অফিস জানায়, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় ছিল ৭২ শতাংশ।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৯ মিনিটে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে কুয়াশা, আজকের আবহাওয়া সিলেট, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়া পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ