দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
সিলেটে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের কারণে সূর্যের দেখা মিলছে খুব কম। এতে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, সিলেটে শীতের তীব্রতা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। একইসঙ্গে থাকতে পারে ঘন কুয়াশা।
এদিকে শীতের প্রকোপে সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে চলতি মৌসুমে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত কয়েকদিন ধরেই সিলেটে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। সকাল থেকে শুরু করে দিনভর দেখা মিলে না সূর্যের। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবি মানুষরা চরম বিপাকে পড়েছেন।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে সিলেট বিভাগে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন রাত ও ভোরে তাপমাত্রা আরও কমার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে।
এদিকে কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা–ভ্যানচালক, নির্মাণ ও কৃষিশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। ভোরের দিকে প্রচণ্ড শীতে অনেকে কাজে বের হতে পারছেন না, এতে দৈনিক আয়ে পড়ছে নেতিবাচক প্রভাব। কেউ আগুন জ্বেলে, কেউ মোটা কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
নগরের বাসিন্দা বদরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে খুব বেশি ঠান্ডা লাগছে। সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হচ্ছে। এই ঠান্ডায় বাসা থেকে বের হলেই শরীর বরফের মতো হয়ে যায়।’
চাকুরিজীবী হেলাল উদ্দিন বলেন, ‘কয়েক দিনের টানা শীতে স্বাভাবিক জীবন থমকে গেছে। প্রচণ্ড শীতে প্রতিদিন সকালে অফিসে যেতে দেরি হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে রাস্তায় বের হওয়াটাই কষ্টকর হয়ে উঠছে। এতে কর্মস্থলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।’
সিলেটের আবাহাওয়া অফিসের আবওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন সিলেট ভয়েসকে বলেন, ‘আগামী পাঁচ দিনে আবহাওয়া প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অনেক স্থানে দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে।’ পূর্বাভাসে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
সিলেটের শীত, সিলেটে কুয়াশা, সিলেট তাপমাত্রা, শৈত্যপ্রবাহ সিলেট, শীতজনিত রোগ সিলেট