০১ জুন ২০২৬

বিশ্বজুড়ে

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন এনামুল আলম

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ জানুয়ারী, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

ছবিঃ সাংবাদিক এনামুল আলম

যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক এনামুল আলম লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে এটিএন বাংলা টেলিভিশন ইউকের স্কানথর্প ও হাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহন করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি এ সদস্যপদ লাভ করেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যপদ পেতে হলে যুক্তরাজ্যে সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ হিসেবে সর্বশেষ করা অন্তত পাঁচটি প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হয়। এনামুল তার করা সর্বশেষ পাঁচটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে তার সাংবাদিকতার মান, পেশাদারিত্ব ও ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে তাকে সদস্যপদ প্রদান করা হয়।

দেশে থাকার সময় তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক সীমান্তের ডাক এবং সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস-ও সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সদস্যপদ লাভের পর এক প্রতিক্রিয়ায় এনামুল আলম বলেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হতে হলে গত দুই বছরের সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ দিতে হয়। আমি আমার টেলিভিশন সাংবাদিকতার কাজের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সদস্যপদ লাভ করি।

এটি আমার সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যের পেছনে আমার টেলিভিশনের চেয়ারম্যান, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

লন্ডন বাংলা, প্রেসক্লাব, সদস্য, এনামুল আলম, মৌলভীবাজার, কুলাউড়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ