সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনেক স্থানে এ কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে নৌযান, সড়ক যোগাযোগ ও আকাশপথে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘন কুয়াশা থাকার ফলে শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক পূর্বাভাসে সিলেটের আবহাওয়া অফিস এসব তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, যা সন্ধ্যায় কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।
সিলেট কুয়াশা, সিলেট আবহাওয়া আজ, সিলেট শীত, ঘন কুয়াশা সতর্কতা, সিলেট তাপমাত্রা