১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার পথে সিলেটের নেতাকর্মীরা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৪:০০ অপরাহ্ন


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেটে বিএনপির নেতাকর্মীরা।

খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। 

এদিকে, তার জানাজায় অংশ নিতে সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় রওয়ানা দিবেন বলে জানা গেছে। ইতোমধ্যে অনেকে ট্রেন ও বাসের টিকেট সংগ্রহ করেছেন। 

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বাসসকে জানান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নগরবাসী শোকাভিভুত। সিলেটের বিপুল পরিমাণ বিএনপি’র নেতাকর্মী জানাযায় অংশ নেবার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

তিনি আরো জানান, আমরা নগরীর বিভিন্ন মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করেছি। আজ মঙ্গলবার বাদ আসর দরগাহ-ই-হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা ঢাকায় রওয়ানা দিবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, জানাজা, ঢাকা, সিলেট, নেতাকর্মী, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ