০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪০ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল-শাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ঢাকা ও সিলেট-এই দুই স্থানের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব আসনের পাশাপাশি অতিরিক্ত ৭৭টি আসন সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার জন্য সংরক্ষিত থাকবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ভর্তি পরীক্ষা, ৭৫ হাজার শিক্ষার্থী, আবেদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ