০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়াল শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:০৭ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন সময় বাড়ানো হয়েছে। নতুন এ সময়সীমা অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

 

আবেদনকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রি ভর্তি পরীক্ষা, শাবিপ্রি আবেদন সময় বৃদ্ধি, শাবিপ্রি ভর্তি ২০২৫-২০২৬, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি, শাবিপ্রি ভর্তি বিজ্ঞপ্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ