১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে ওসমান হাদির গায়েবানা জানাজা আজ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর)) বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজকরা দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক লিটন আহমেদ ও সদস্য সচিব নোমান আহমেদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদী জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গায়েবানা জানাজায় উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমান হাদি, গায়েবানা জানাজা, শনিবার, জোহর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ