১৩ জুন ২০২৬

অপরাধ-বিচার

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধি, কুলাউড়া মৌলভীবাজার

প্রকাশঃ ১২ জুন, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় ভিড় জমাতে শুরু করেন।

 

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।ৎ

 

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে বিজিবি ও পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিএসএফ, গুলি, বাংলাদেশী, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ