০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

রাষ্ট্রপতির বিজয় দিবসের সংবর্ধনায় শাবিপ্রবির ২২ স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন


মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফলে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি বা চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্ত ২২ শিক্ষার্থী।

 

শাবিপ্রবি সূত্রে জানা যায়, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক ও বর্তমানে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, রসায়ন বিভাগের অধ্যাপক ড. নূর উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্রের গনযাগা ইউনিভার্সিটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অমিত রায়।

 

এ ছাড়া রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ খালেদুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুবর্ণা সরকার রূপা, শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এন কে সমাদ্দার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন ভূইয়া।

 

তালিকায় আরও আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাবেদ ফয়সাল ও মো. হযরত আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সুজাউল হক চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম।

 

গত ১৬ ডিসেম্বর বিকেলে আমন্ত্রিত শিক্ষার্থীরা তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রপতি প্রদত্ত মহান বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, রাষ্ট্রপতির আমন্ত্রণ, মহান বিজয় দিবস-২০২৫

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ