দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন
জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগুল এলাকায় সকাল ৭টা থেকে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এক পোস্টে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবেরবাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ বিভ্রাট, সিলেট, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ–১