১৩ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেট মুক্ত দিবসে ‘আলোর অন্বেষণ’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৫২ অপরাহ্ন


সিলেট মুক্ত দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’–এর উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীক–কে সংবর্ধনা দেওয়া হয়।

 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি বদরুজ্জামান সেলিম। 

 

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রতি সম্মান জানানো মানেই জাতির প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমের প্রকাশ। একটি জাতির প্রকৃত শক্তি তার ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে।

 

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

 

‘আলোর অন্বেষণ’-এর সভাপতি সাজন আহমদ সাজু–র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সাংবাদিক এমজেএইচ জামিল–এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল আশুতোষ দাস।

 

অনুষ্ঠানে ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবসের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন ছড়াকার লোকমান হাফিজ। কবি মাওলানা কাওসার আহমদ–এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মাহফুজ জোহা, সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম ছাদি, নাঈমুল ইসলাম গুলজার, মানবাধিকার নেত্রী সালমা আলী, গীতিকবি কুবাদ বখত রুবেল, কবি মকসুদ আহমদ লাল, হাসান আহমদ সানি, সাইদুর রহমানসহ আরও অনেকে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মুক্ত দিবস, আলোর অন্বেষণ, মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ