০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিতে জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্টের কমিটি গঠন

প্রনিতিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট (জেএসএএস)–এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

২০২৫–২৬ সেশনের জন্য ইংরেজি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুয়াইব আহমদ চৌধুরীকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন রহমান রিতুকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

গত ১৩ ডিসেম্বর সংগঠনের উদ্যোগে আয়োজিত এক উৎসবমুখর চড়ুইভাতি অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির প্রতিনিধি এনাম উদ্দিন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসাজের সভাপতি আমির হোসেন, সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও পুসাজের সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান, পুসাজের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সৌরভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, কমিটি গঠন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ