বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
ভিপি পদে মোস্তাকিম, জিএস পদে মারফ বিল্লাহ, এজিএস পদে জহিরুল
প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৩২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে নিজেদের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
এসময় ছাত্রদল থেকে ভিপি পদে মোস্তাকিম বিল্লাহ, জিএস পদে মারফ বিল্লাহ ও এজিএস পদে জহিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ক্রীড়া সম্পাদক পদে শাকিল হাসান, সহ ক্রীড়া সম্পাদক পদে জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক পদে রুবেল মিয়া রাব্বি, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক পদে নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক পদে সোহানুর রহমান,আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ।
তাছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, হৃদয় মিয়া, আফফান, অন্তু গোপ, মারুফ সাকলাইন।
সিলেট, শাকসু, শাবিপ্রবি, নির্বাচন