০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে ‘সেইলর সাস্ট হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চা ভিত্তিক সংগঠন ফিটনেস ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সেইলর সাস্ট হাফ ম্যারাথন-২০২৫’। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে সিলেটের তেমুখী, মইয়ারচর, শিব বাজার হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে শেষ হয়।

ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশ নেন এক হাজার প্রতিযোগী। তিনটি ক্যাটাগরির মধ্যে ২১.১ কি.মি. ক্যাটাগরিতে ৩০০ জন, ৭.৫ কি.মি. ক্যাটাগরিতে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কি.মি. ক্যাটাগরিতে ৫০ জন। প্রতিটি ক্যাটাগরিতে নারী-পুরুষ আলাদা বিভাগ ছিল।

২১.১ কি.মি সাস্টিয়ান ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে সৈকত হাসান, রানার্স আপ শাহরিয়ার সুলতান হামিম, সেকেন্ড রানার্স আপ শফিকুল ইসলাম, একই দূরত্বে সাস্টিয়ান ক্যাটাগরিতে নারীদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে রায়হান ফেরদৌস, রানার্স আপ হয়েছে উম্মে ফারহানা মরিয়ম এবং সেকেন্ড রানার্স আপ উম্মে জুয়ারিয়া আবেদিন। ৭.৫ কি.মি ক্যাটাগরিতে সাস্টিয়ান পুরুষ চ্যাম্পিয়ান সৌরভ সরকার, রানার্স আপ মো. ইমরান হোসেন এন্ড সেকেন্ড রানার্স আপ আলমগীর হোসেন, একই দূরত্বে সাস্টিয়ান নারীদের মধ্যে চ্যাম্পিয়ান প্রিয়া মনি, রানার্স আপ কপতি বসাক এবং সেকেন্ড রানার্স আপ প্রিমা রানি দেব।

২১.১ কি.মি সাধারন ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে আশরাফুল আলম, রানার্স আপ দ্য ঈগল, সেকেন্ড রানার্স আপ মুহিবুর রহমান রাহি, একই দূরত্বে সাধারন ক্যাটাগরিতে নারী চ্যাম্পিয়ান হয়েছে তাবাসসুম ফেরদৌস, মবি সুত্রদর এবং তাসনিয়া তিথি। ৭.৫ কি.মি সাধারন ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দীপ তালুকদার, রানার্স আপ শ্রী হৃদয় পাত্র, সেকেন্ড রানার্স আপ জাহিদ হাসান শুভ, একই দূরত্বে নারীদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে মাহবুবা আহমেদ মারিয়া, রানার্স আপ তাসনিয়া এবং সেকেন্ড রানার্স আপ সানজানা তাবাসসুম।

এছাড়া কিডস ক্যাটাগরিতে (১.৫ কি.মি) নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতেই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট, নগদ টাকা ও চ্যাম্পিয়নকে সিলেট-ঢাকা এয়ারের রিটার্ন টিকিট প্রদান করা হয়। তৃতীয় রানার্স আপ এবং চতুর্থ রানার্স আপকে দেওয়া হয় ক্রেস্ট।

অন্যদিকে, এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন র‌্যাফেল ড্র-তে তিনজন লাকি উইনারের মধ্যে প্রথম জনকে ঢাকা-ব্যাংকক রিটার্ন টিকিট, দ্বিতীয়কে ঢাকা-সিলেট কাপল রিটার্ন টিকিট এবং তৃতীয় জনকে ঢাকা-সিলেট সিংগেল রিটার্ন টিকিট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

আয়োজনের বিষয়ে জানতে চাইলে ম্যারাথন আয়োজন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, খুবই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ম্যারাথন শেষ হয়েছে। সকলেই আমাদের আয়োজনের ব্যাপারে ইতিবাচক আলাপ আলোচনা করেছে। আমরা সামনের দিনে শাবিপ্রবি দেশের বিভিন্ন প্রান্তের রানারদেরকে আরো ভালো কিছু উপহার দিতে চাই।

সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি তারেকুল ইসলাম বলেন, এটা আমাদের সিগনেচার ইভেন্ট। প্রতিবছর আমরা একটি এরকম মেগা ইভেন্ট আয়োজন করার চেষ্টা করি। এটায় আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। সকলেই আমাদের আয়োজনে সন্তুষ্ট।

ম্যারাথনে আসা অন্তত ২০ জনের সাথে কথা বললে তারা জানায়, ম্যারাথনটি উপভোগ্য ছিল। প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত হাইড্রেশন (খাবার) ছিল। পাশাপাশি তাদের কিটের মধ্যে গিফট হিসেবে একটি পানির বোতল (ওয়াটার পট) ছিল যেটা সকল রানারদের মনোযোগ আকর্ষণ করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.সাজেুদল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন এবং সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা ও অধ্যাপক ড. মোজাম্মেল হক।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, সেইলর সাস্ট, হাফ ম্যারাথন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ