বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শাকসুর ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তালিকাটি প্রকাশ করেন।
প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্তভাবে ৪ জনের মনোনয়ন নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন— দেলোয়ার হাসান (শিশির), মুহয়ী শারদ, মমিনুর রশিদ শুভ ও মো. মোস্তাকিম বিল্লাহ।
সাধারণ সম্পাদক (জিএস) পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৭ জন প্রার্থী। তাঁরা হলেন— মো. মুজাহিদুল ইসলাম, ফয়সাল হোসেন, মারুফ বিল্লাহ, জুনায়েদ আহমদ, মোহাম্মদ সাইফুর রহমান, মো. পলাশ বখতিয়ার ও মো. জুনায়েদ হাসান।
এ ছাড়া সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪, ক্রীড়া সম্পাদক পদে ২ এবং সহ–ক্রীড়া সম্পাদক পদে ৪ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে ২, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ২, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে ৩, সমাজসেবা সম্পাদক পদে ৩ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৫, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৪, পরিবহন বিষয়ক সম্পাদক পদে ৪, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক পদে ৪, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৫ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও সদস্য পদে আরও ২৮ জন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের সংসদে ভিপি পদে ১১ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৯ জন প্রার্থীর নাম তালিকায় রয়েছে বলে প্রকাশিত তালিকায় দেখা গেছে।
শাকসু, নির্বাচন,চূড়ান্ত মনোনয়ন, প্রার্থী তালিকা