বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৩২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচন কমিশন কার্যালয়ে এক ছাত্রদল নেতা অজ্ঞান হয়ে পড়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আইইসিটি ভবনে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হওয়া ওই ছাত্রদল নেতার নাম জুনায়েদ আহমদ। তিনি শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে তিনি কিছু বলার আগেই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
শাবি শাকসু নির্বাচন, ছাত্রদল নেতা অজ্ঞান, সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল, শাবি নির্বাচন কমিশন, শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদ