দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন
শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটে জমে ওঠেছে পিঠার বাজার। নগরীর রাস্তার মোড়ে, পাড়ায়-মহল্লায় ও অলিগলিতে শীতের পিঠা বিক্রি শুরু হয়েছে। সন্ধ্যা নামলেই ধোঁয়া ওঠা পিঠার স্বাদ নিতে ভোজনপ্রেমীদের ভিড় বাড়ছে এসব দোকানে। রাস্তার পাশে কিংবা ভ্যানের ওপর মাটির চুলায় গরম ভাপে তৈরি হচ্ছে ভাপা পিঠা, আর সাথে থাকছে শুটকি, ধনেপাতা, কালোজিরাসহ বাহারি পদের ভর্তা দিয়ে চিতই পিঠা। পিঠার এই গন্ধে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো নগরীতে।
এদিকে, উপকরণের দাম বাড়তি থাকায় এবার ভাপা, চিতইসহ সব পিঠার দামই কমবেশি বেড়েছে। কারণ, আতপ চালের গুঁড়া থেকে শুরু করে গুড়, নারকেল, ডিম, শুঁটকি, শর্ষেদানা, ধনেপাতা, ভোজ্যতেলসহ সব উপকরণের দাম এবার বেড়েছে। এর প্রভাব পড়েছে পিঠার দামে।
নগরীর আম্বরখানা, রিকাবীবাজার, জিন্দাবাজার, জল্লারপাড়, বন্দরবাজার, শাহী ঈদগাহ, মদিনা মার্কেট, এয়ারপোর্ট রোড, খাসদবীরসহ বিভিন্ন পয়েন্টে দেখা যায় সারিবদ্ধ পিঠার দোকান। বেশিরভাগ দোকানই মধ্যরাত পর্যন্ত চলে। বিক্রেতাদের ভাষায়—সন্ধ্যার পর ক্রেতার চাপ এতটাই বাড়ে যে একটানা পিঠা বানিয়েও কখনো কখনো সামলানো কঠিন হয়ে পড়ে।
বিক্রেতারা জানান, শীত পড়ার পর থেকেই সব ধরনের পিঠার চাহিদা বেড়ে গেছে। বিশেষ করে ভাপা পিঠা ও চিতই পিঠা বিক্রি হয় সবচেয়ে বেশি। পুলি, নারিকেলের পোপ পিঠা থেকে শুরু করে মালপোয়া—সবই পাওয়া যায় এসব দোকানে। আর চিতই পিঠার সঙ্গে সর্ষে, শুটকি বা ধনেপাতা ভর্তা চাই-ই চাই। তারা বলছেন, ‘ভর্তা ভালো হলে বিক্রিও বেশি হয়।’
রিকাবিবাজারে পিঠা বিক্রেতা জাকির হোসেন বলেন, শীত শুরু হওয়ার পর থেকে ক্রেতার চাপ কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে কর্মজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী ও পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষজন পিঠার দোকানে ভিড় করছেন বেশি।’
রিকাবীবাজারে পিঠা খেতে আসা হাসান মাহবুব, জানান, শীতের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে গরম ভাপা পিঠা খাওয়ার মজা আলাদা। দামও হাতের নাগালের মধ্যেই রয়েছে।
সরেজমিনে বিভিন্ন পিঠার দোকান ঘুরে দেখা গেছে প্রতিপিস পিঠা সাধারণত ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। কিছু ভর্তা যুক্ত পিঠা, একটু বেশি দামে বিক্রি হয়। তবে, রাস্তাঘাট হকারমুক্ত করতে প্রশাসনের চলমান অভিযানের কারণে নগরের প্রধান সড়কগুলোতে পিঠা বিক্রেতাদের কম দেখা গেছে।
এদিকে, শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক উদ্যোগে শীতকালীন পিঠা উৎসবের আয়োজনও চলছে। এসব উৎসবে দেখা মেলে ঐতিহ্য পিঠাসহ নতুন নতুন স্বাদের পিঠা। পরিবার-পরিজন নিয়ে এসব উৎসবে মানুষদের ভিড়ও দেখা যায়।
সিলেট পিঠার বাজার, শীতের পিঠা সিলেট, ভাপা পিঠা চিতই পিঠা, সিলেট শীত উৎসব, পিঠা বিক্রি সিলেট, সিলেট খাবার সংস্কৃতি