০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিশ্বনাথে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন


‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—শ্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) বিশ্বনাথের উদ্যেগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই।' 'ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' প্রতিপাদ্য অনুষ্ঠানে উপজেলা ওয়েভ এর সভাপতি বেগম স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও ওয়েভ সদস্য সচিব হাজিরা বেগমের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি কুদরত পাশা। 

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্ভাসেডর আফিয়া রশিদ। বক্তব্যে তিনি বলেন, নারীদের মানবাধিকার প্রতিষ্ঠ এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাদিকার দিবস পালিত হয়। 

 

তিনি আরও বলেন, নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্থরের মানুষের সহযোগীতা জরুরী। 

 

এসময় উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন (বাংলা), আব্দুল মোনিম (ব্যবসায় সংগঠন), প্রভাষক সালমা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), বিশ্বনাথ পিএফজি’র নারী অ্যাম্ভাসেডর নাসরিন জাহান, কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ইয়ুথ শাহ টিপু, আব্দুল্লাহ প্রমুখ।বিশ্বনাথে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ মানববন্ধন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ, ওয়েভ সংগঠন বিশ্বনাথ, নারী অধিকার সুনামগঞ্জ, নারী সহিংসতা প্রতিরোধ, বিশ্বনাথ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ