০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে ‘পপুলেশন হেলথ অ্যান্ড ফ্যাকাল্টিজ ফেলিসিটেশন’ শীর্ষক সেমিনার

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘পপুলেশন হেলথ অ্যান্ড ফ্যাকাল্টিজ ফেলিসিটেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আব্দুল গণি, বর্তমান ডিন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আল–আমিন।

 

স্পিকার হিসেবে বক্তব্য দেন কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগারির ফ্যামিলি মেডিসিন বিভাগের অধ্যাপক তানভীর তুরিন চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাজেদুল করিম বলেন, ‘তিনজন সম্মানিত ব্যক্তি আমাদের সামনে উপস্থিত রয়েছেন। তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের জ্ঞান আরও বিস্তৃত করতে হবে। এই বিভাগে বহু মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন যারা এ বিষয়টিকে আরও এগিয়ে নিতে সক্ষম। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ওপর একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হোক এবং এ উদ্যোগ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অন্যান্য বিভাগের অ্যালামনাইরাও এটি থেকে অনুপ্রেরণা পেতে পারেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল হক। বিভাগীয় অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি সেমিনার, সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পপুলেশন হেলথ সেমিনার, শাবিপ্রবি খবর, তানভীর তুরিন চৌধুরী, সাজেদুল করিম শাবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ