বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
গত ৩০ নভেম্বর ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০, ‘এ-২’ (আর্কিটেকচার) ফি ১ হাজার ৪০০ ও ‘বি’ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
২০২৪-২০২৫ সালের এইচএসসি (সাধারণ বা কারিগরি) বা আলিম বা ডিপ্লোমা ইন কমার্স বা সমমান, ২০২২- ২০২৩ সালের এসএসসি (সাধারণ বা কারিগরি) বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া শেষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি দুপুর ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি ও জমা দেওয়ার পদ্ধতি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
শাবিপ্রবি, স্নাতক প্রথম বর্ষ, ভর্তি, আবেদন, শুরু