০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু

শাবিপ্রবিতে শিবির প্যানেলের দুর্বার সাস্টিয়ান ঐক্যের প্রার্থীদের নাম ঘোষণা

ভিপি পদে শিশির, জিএস মজাহিদুল ও এজিএস পদে লড়বেন শাকিল

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলের ও প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এসময় তারা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচনে শিবির দুর্বার সাস্টিয়ান ঐক্যে প্যানেলে নির্বাচন করবে। তাছাড়া এ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন দেলোয়ার হোসেন শিশির, জিএস পদে লড়বেন মজাহিদুল ইসলাম ও এজিএস পদে লড়বেন শাকিল আহমদ। 

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক পদে আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বাষির্কী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদ আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষনা ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট বিষয়ক সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তজার্তিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন এবং সদস্যরা হলেন, সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামিলুর রেজা সৈকত।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাকসু, শাবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ