সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে সরকারকে কড়া বার্তা শফিকুর–নাহিদ–মামুনুলদের
রাজনীতি
প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ২:২৬ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি তুলে ধরে আগামী শনিবার (৬ ডিসেম্বর) সিলেটে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ইসলামী ও সমমনা আট দল।
সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে জোটের লিয়াজোঁ কমিটি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে। জানা গেছে, শনিবার দুপুর ১২ টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। ১টা ১৫ মিনিটে নামাজের বিরতি দেওয়া হবে। পুনরায় পৌনে ২টায় যথারীতি শুরু হয়ে পৌনে ৪টা পর্যন্ত চলবে সমাবেশ।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটবে।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘সমাবেশে প্রধান অতিথি কেন্দ্র থেকে নির্ধারণ করা হবে। সমাবেশে ইসলামী ও সমমনা আট দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। আশা করছি, শনিবারের সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।’
এদিকে শনিবারের সমাবেশকে সফল করতে সিলেট নগরীতে একাধিক সভা-সমাবেশ ও প্রচার মিছিল করেছেন আট দলের নেতাকর্মীরা। নেতারা মনে করছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের দাবিসহ পাঁচ দফার পক্ষে জনমত সৃষ্টি হচ্ছে। তাঁদের আশা, শনিবারের বিভাগীয় সমাবেশ হবে ‘ইতিহাসের সাক্ষী’।
বৃহস্পতিবার বাদ আসর ইসলামী ও সমমনা আট দলের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দরবাজারের সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে আট দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইসলামী, আট দল, সমাবেশ শনিবার, লাখো মানুষ, সমাগম, আশা জামায়াত