২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

এমসি কলেজে ছাত্রদল সভাপতির উদ্যোগে ‘ওয়েলফেয়ার ফান্ড’র উদ্বোধন

প্রতিনিধি, এমসি কলেজ

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন


ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষ্যে ‘ওয়েলফেয়ার ফান্ড এমসি কলেজ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এমসি) কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের উদ্বোধন করেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।

 

এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির ত্রৈমাসিক মূল্যায়ন সভায় ফান্ডটির উদ্বোধন করা হয়। এর আগে কলেজের শিক্ষার্থীদের কল্যাণে এমন একটি উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি।

 

উদ্ভোধনকালে সংগঠনটির উদ্যোক্তা খান মোহাম্মাদ সামি বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা  আর্থিক সংকটের জনয় পড়ালেখা করতে সমস্যায় ভোগেন তাদের জন্য আমি এই সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। ফাউন্ডেশনটির জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে ২০ হজার টাকা প্রদান করবো। 

 

তিনি সংগঠন প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য এমসি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ বলেন, ‘ছাত্রদল সবসময় একটি মানবিক সংগঠন। সামি নির্বাচনের আগে একটি ফাউন্ডেশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তিনি তা বাস্তবায়ন করেছন। সধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ছাত্রদল ভূমিকা রাখবে। আমি আশা করি, এমসি কলেজ ছাত্রদল অন্য সকল ইউনিটের জন্য অনুপ্রেরণার নাম হবে। এ সময় তিনি এমসি কলেজ ছাত্রদলের সকলকে ধন্যবাদ জানান। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, সিনিয়র সহসভাপতি রাজিব হোসাইন, সহসভাপতি হাবিবুর রহমান, আলী হোসাইন, হাবিবুর রহমান নাঈম, জাকির হোসাইন চৌধুরী, শাহানুর আহমদ, সহ-সভাপতি জুয়েল মাহমুদ,রুবেল আহমদ, বেলাল আহমদ, মাসুম আহমদ, হাফিজ আহমদ সুজন, সাহিদ আলী সাহিদ, ফয়সাল আহমদ, তাওহীদ আহমেদ, জালাল আহমেদ,দেবব্রত দে সুনাম,মেহেদী হাসান চৌধুরী, মিনহাজ মো. মুজিব,আলিম উদ্দিন, রহিম উদ্দিন, আমিনুর রহমান ইয়াহিয়া,সাদমান খান, শামসুজ্জামান দীপন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ শাকেল, ইয়াছিন আরাফাত নিবিড়, শাকিল আহমদ আকিল, সোহাগ আলম সেলিম উদ্দিন, আরিফুল হক আরিফ, তোফায়েল আহমেদ শুভ,তৈয়বুর রহমান আবির,সিদ্দিকুর রহমান, বদরুল আলম, কয়ছর আহমেদ বাবলু, কিবরিয়া হোসেন সৌরভ, নাসির মিয়া,নুরুল ইসলাম ফাহিম, আব্দুল করিম কিবরিয়া,মোহাম্মদ আল-আমিন, সাকিব আহমেদ, মাসুদ আলম রানা, আমিনুল ইসলাম, মুস্তাকিম আহমদ, মেহেদী হাসান মাসুম, মাহতাবুর রহমান শাফি, ইমন চৌধুরী, বিধানপাত্র, শাহরিয়া চৌধুরী মাহি প্রমুখ। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ ওয়েলফেয়ার ফান্ড, সিলেট ছাত্রদল সংবাদ, এমসি কলেজ শিক্ষার্থী সহায়তা, খান মোহাম্মদ সামি, এমসি কলেজ উদ্যোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ