দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৬ মে, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ন
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামারবাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে জাফলংয়ের রাধানগর বাজারে মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান। কর্মসূচি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আদালতের এ রায় স্থগিত করে লিটনের মুক্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লিটনের বাবা আব্দুস শহিদ মিয়া, লিটন মুক্তি পরিষদের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনসহ আরও দু'জনকে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ২০২৩ সালের ৫ অক্টোবর আদালত একমাত্র আসামি হিসেবে লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং অপর দুই আসামিকে খালাস দেন।
মৃত্যুদণ্ড, জাফলং, মানববন্ধন, ছাত্রদল নেতা