পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৫:৫০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ সংলগ্ন রাংপানি নদীর তীরে অবস্থিত বালু ঘাটে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে অংশ নেন বিজিবির ৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
সিলেট, জৈন্তাপুর, সরকারি নিষেধাজ্ঞা, বিজিবির ৪৮