০৬ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

দেশের প্রথম শ্রেণির ক্যাটাগরির ৮ম স্থানে সিলেটের এমসি কলেজ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজ দেশের ৪ শ্রেণির ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। প্রজ্ঞাপনে প্রকাশিত তথ্যে জানা যায়, দেশের ‘এ’ ক্যাটাগরির কলেজগুলোর মধ্যে এমসি কলেজ রয়েছে ৮ম স্থানে।


সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 


এতে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি, ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, ‘সি’ ক্যাটাগরিতে ৪৪৬টি কলেজ এবং ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

প্রথম শ্রেণি, ক্যাটাগরি, সিলেট, এমসি কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ