০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা দিয়ে ছাড়া পেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২৫ ৫:২২ অপরাহ্ন


সিলেটে ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতিকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। 

 

এছাড়া অভিযানে জরিমানা আদায় এবং বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।

 

জানা গেছে, অভিযানের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে নগরীর জিন্দবাজার জল্লারপাড় রোডের রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক জরিমানা আদায় করতে না পারায় রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি. ডি. রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ ছাড়াও নগরীর জিন্দবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপনীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের এর ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

 

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম বলেন, গত এক মাস ধরে এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রাজা ম্যানশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ