সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য তিনটি একাডেমিক ভবনে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির নেতা ফয়সাল আহমদ চৌধুরীর অর্থায়নে কলেজ ছাত্রদল এ উদ্যোগ নেয়।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ফিল্টারগুলো স্থাপন করেন ছাত্রদল নেতারা।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, কলেজ ছাত্রদল সভাপতি রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান আহমদ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, সহসভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক মৃদুল , কলেজ ছাত্রদল নেতা আলমাছ হোসেন, সালমান আহমদ, ওয়াজেদ সুজেল, তাহমিদ আহমদ ও জিবান আহমদ প্রমুখ।
শিক্ষার্থীদের নিরাপদ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে ফিল্টার স্থাপনে অর্থায়ন করায় ফয়সল আহমদ চৌধুরীর প্রতি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বিয়ানীবাজার কলেজ খবর, সুপেয় পানি ফিল্টার স্থাপন, ফয়সাল আহমদ চৌধুরী, কলেজ ছাত্রদল উদ্যোগ, সিলেট-৬ রাজনৈতিক কার্যক্রম