০৩ সেপ্টেম্বর ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 


বৃহপ্সপতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জানুয়ারি, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।


তবে ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি, আসনসংখ্যা ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রজ্ঞাপনে এখনো জানানো হয়নি। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ভর্তি পরীক্ষা, স্নাতক, শিক্ষাবর্ষ, বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ