ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো সিলেট মেট্রোপলিটন পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ‘আরেকটি বিজয়ের দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। এই রায়ের মধ্য দিয়ে আবু সাঈদ, মুগ্ধর আত্মা শান্তি পাবে। আমি এই রায়ে সন্তুষ্ট।’
জুলাই গণহত্যায় রায় ঘোষণার পর সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, ‘ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে মোদি সরকারকে আবারও চিঠি দেয়া হবে।’
জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনা, মানবতাবিরোধী অপরাধ, রায় ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আসিফ নজরুল