বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
আগামী ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে– উপাচার্যের এমন ঘোষণা প্রত্যাখ্যান করে প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।
এর প্রতিবাদে ভবনের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরা ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। রাত ১০টার দিকে তারা উপাচার্যকে ২০ মিনিটের সময় দেন।
এ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারপর প্রশাসনিক ভবনের গেইট আটকে তার সামনে অবস্থান নেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলন শাবিপ্রবি শাখার সাবেক আহবায়ক পলাশ বখতিয়ার বলেন, 'ভিসি কাকে খুশি করতে এমন তারিখ ঘোষণা করেছেন সব শিক্ষার্থীরা বুঝে গিয়েছে, উনি লন্ডনের পেসক্রিশন নিয়ে এই তারিখ দিয়েছেন।'
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উপাচার্য ৮ তারিখ নির্বাচনের আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রশাসন নির্বাচনের যে তারিখ ঘোষণা করতে চাচ্ছে সে সময়ে কোন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই আমরা প্রশাসনের সে তারিখ প্রত্যাখ্যান করছি।
এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসীল ঘোষণা নিয়ে ভিসি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু ভিসির সেই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পরে রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা।
এক পর্যায়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় তারা শুক্রবার (আজ) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আগামী মাসের ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা।
শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য, অবস্থান, কোষাধ্যক্ষ, উপ-উপাচার্য,