০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / বিচার

আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: ছেলেকে ফের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ২:০৬ অপরাহ্ন

ছবিঃ আবদুর রাজ্জাক

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যায় নিহতের ছেলেকে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমান্ড শুনানী শেষে বিচারক শরিফুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসাদকে আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট কারাগার থেকে দ্বিতীয় দফা রিমান্ডে নেয়া হবে। 

বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় উনার ছেলেকে ফের তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।  

এর আগে, গত ৪ নভেম্বর আসাদকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন দিনের রিমান্ডে নেয় দক্ষিণ সুরমা থানা পুলিশ। রিমান্ড শেষে তাকে আবারও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নিহতের ছেলে আসাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে রিমান্ড শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় প্রথম দফা রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। পরে একই আদালতে পূনরায় ৫দিনের রিমান্ডের আবেদন করেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, দক্ষিণ সুরমা, আবদুর রাজ্জাক, রিমান্ড, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ