বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৯ নভেম্বর, ২০২৫ ৬:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার এফআইভিডিবি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুন নুর চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষার নির্বাহি পরিচালক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.নিজাম উদ্দিন।
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মুল ভিত্তি। এসময় শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক বিকাশ হয়। তাই এই সময় পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তাদের বিনোদনের জন্য সুযোগ দিতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা অনেক সময় মা-বাবার বকা দিবে এই ভয়ে কখনো মিথ্যা বলবেনা। সবসময় সত্য চর্চা করে। দানশীল হবে। অসহায়দের সহযোগীতা করবে। স্কুলে বন্ধুরা সাহায্য চাইলে সাহায্য করবে। এতে তোমার মেধা কমবে না বরং বাড়বে। সবসময় নতুন নতুন কিছু জানার চেষ্টা করবে। প্রশ্ন করবে। প্রশ্ন করাই হচ্ছে বিজ্ঞান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, আল-হেরা একাডেমির প্রিন্সিপাল দেলোওয়ার হোসেন, সিলেট স্কলার্সহোমের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মৌমি আক্তার, বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী সেজুতি মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী আয়শী দাশ পরশী।
অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।
শান্তিগঞ্জ, মেধাবৃত্তি পরীক্ষা, সনদ বিতরণ