পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৯:২৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে চোরাইকৃত ও নাম্বারবিহীন ৬টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকালে পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ির গ্যারেজে কানাইঘাট ও বিশ্বনাথ থানা পুলিশের যৌথ অভিযানে এসব অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জুয়েল আহমদ নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও জানাইয়া গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা। পেশায় তিনি নিজেও একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।
পুলিশ জানায়, কানাইঘাট থানার একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধারে তথ্য-প্রযুক্তির সহায়তায় জানা যায়, সেটি বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকায় রয়েছে। এরপর কানাইঘাট থানা পুলিশ বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে যৌথভাবে অভিযান চালিয়ে শরীফ উদ্দিনের বাড়ি থেকে পাঁচটি চোরাইকৃত অটোরিকশা জব্দ করা হয়।
পরে আটক জুয়েলের স্বীকারোক্তিতে তার সহযোগিতায় পৌর শহরের পূর্ব মণ্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিনতলা বাড়ি থেকে আরও একটি চোরাইকৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অটোরিকশা চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অটোরিকশা জব্দ, বিশ্বনাথ, পুলিশ , অভিযান