পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন
সিলেটে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় অবৈধভাবে দখল করা কবরস্থানের জমি উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা বাজারতলের কবরস্থানের জমি দখলমুক্ত করা হয়।
অভিযানে সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সহকারী কমিশনার ভূমি, সিলেট সদর সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও এয়ারপোর্ট থানা সার্বিক সহযোগিতা প্রদান করে। জেলা প্রশাসক মো. সরোয়ার আলম কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা প্রদান করেন, যাতে ভবিষ্যতে এধরনের দখল পুনরায় সংঘটিত না হয়।
এসময় সাহেবের বাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়। সাহেবের বাজার উন্নয়ন এর জন্য ড্রেন নির্মাণ, প্রবেশ রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, তোহা বাজারের শেড নির্মাণ ইত্যাদি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়।
জমি দখল, সিলেট, দখল মুক্ত