জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের
দায়ে এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযান চলাকালে, মো. সুমন মিয়ার ‘ইসরাত ফুড’ বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের প্রমাণ মিলে। এছাড়া পণ্যের গায়ে লেবেল ও মেয়াদ উল্লেখ না থাকা, মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম’ ও ফুড কালার হিসেবে ‘ডেওমাটি’ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।’
তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাট—বাজারে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নবীগঞ্জ, অস্বাস্থ্যকর, পরিবেশ, খাবার তৈরি, বেকারি, জরিমানা