১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৪ মে, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (৪ মে) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এছাড়া, আজ সিলেট শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটের আবহাওয়া, বজ্রবৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, সিলেট আবহাওয়া অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ