১৩ জুন ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৪ আসন

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরে বিএনপি-জাতীয় পাটি-এনসিপির শক্ত অবস্থান

জেনারুল ইসলাম

প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৩:০২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সুনামগঞ্জ জেলা শহর ও বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ-৪ আসনটির অবস্থান। জেলা সদর হওয়ায় বড় রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান থাকে। তবে এই আসনটিতে এককভাবে কোন রাজনৈতিক দলের আধিপত্য নেই।


জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রায় সমানভাবে লড়ে গেছে আসনটিতে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় তৃণমূলে দেখা গেছে অসন্তুষ্টি।


জানা গেছে-১৯৮৬ ও ১৯৮৮ সালে এ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসাইন চৌধুরী সংসদ সদস্য ছিলেন, ১৯৯১ সালে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের আব্দুস জহুর মিয়া, ১৯৯৬ ও ২০০১ এর নিবার্চনে বিএনপির মো. ফজলুল হক আছপিয়া সাংসদ হন, ২০০৮ এ আসনে জাতীয় পার্টির বেগম মমতাজ ইকবাল, ২০০৯ উপ-নিবার্চনে আওয়ামী লীগের মো. মতিউর রহমান ও ২০১৪ এবং ২০১৮ এ আসনের সংসদ ছিলেন জাতীয় পার্টির পীর ফজলুর রহমান,  সর্বশেষ ২০২৪ এর নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত ড. মোহাম্মদ সাদিক।


বিগত জাতীয় নিবার্চনগুলো পযার্লোচনা করে দেখা গেছে এই আসনটিতে একক কোন রাজনৈতিক দলের আধিপত্য নেই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সমান তালে নিবার্চন করে গেছেন এই আসনটিতে।


সর্বশেষ ২০০১ সালে এই আসনে বিএনপির সংসদ নির্বাচিত হয়েছিলেন মো. ফজলুল হক আছপিয়া। সম্প্রতি বিএনপি দলের মনোনয়ন  ঘোষণা করে। ঘোষিত তালিকায় এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে আসনটিতে বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি—এনসিপি ও জমিয়তের প্রার্থী রয়েছেন। 


বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের তিন বারের চেয়ারম্যান হাসন রাজার বংশধর দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত ও সাবেক এমপি প্রয়াত ফজলুল হক আছপিয়ার ছেলে সাইদুল হক আবেদ।


আসনটিতে রয়েছেন-জাতীয় পার্টির ২ বারের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি এখনো এখনো রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। বিএনপি তাকে আসনটি ছেড়ে দিতে পােও বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 


এই আসনটির এনসিপির প্রার্থী রয়েছেন-হাছন রাজার আরেক বংশধর এনসিপি জেলা সভাপতি দেওয়ান সাজাউর রাজা  চৌধুরী সুমন। রয়েছেন জমিয়তের প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, বিএনপি, জাতীয় পাটি, এনসিপি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ