হবিগঞ্জে এনসিপির পদযাত্রার আদ্যোপান্ত: হামলা, ১৪৪ ধারা, পুলিশি বাধা, অভিযোগ
রাজনীতি
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৮:০২ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগাম ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মো. জয়নাল আবেদীন বাচ্চু মেয়র পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এর আগে সোমবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সামাজিক যোগাযোগমাধ্যমে একই পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এদিকে, দলের শীর্ষ দুই নেতার প্রার্থীতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আসন্ন স্থানীয় নির্বাচন ঘিরে দলীয় প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও প্রকাশ্যে এসেছে। নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে আরও অনেক দলীয় নেতা প্রার্থী হওয়ার সম্ভাবনাও বাড়ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বাচ্চু বলেন, ১৯৯৯ সাল থেকে তিনি টানা পাঁচবার কুলাউড়া পৌরসভার কমিশনার/কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনবার প্যানেল মেয়র এবং একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সমস্যা ও নাগরিকদের চাহিদা সম্পর্কে তিনি সম্যক অবগত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পৌর পরিষদ বিলুপ্ত হলে নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে পৌরসভার প্রায় ৪০টি মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের বাড়িতে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করে জয়নাল আবেদীন বাচ্চু বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ইতিমধ্যে একাধিক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় সংসদ, উপজেলা ও পৌরসভার নির্বাচন করবেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত তিনি কোন নির্বাচনে অংশ নেবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন জয়নাল আবেদীন বাচ্চু।
অন্যদিকে পৌরসভার সামগ্রিক উন্নয়ন এবং পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
সজল বলেন, দীর্ঘদিন থেকে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে স্থানীয় ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর উপর পৌরবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে।
কুলাউড়া, পৌরসভা নির্বাচন, বিএনপি, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, মেয়র নির্বাচন, মৌলভীবাজার