পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালুপাথর উত্তোলনের দায়ে শতাধিক বারকি নৌকা জব্দ, ও ১২ জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ৯১টি নৌকা জব্দ করা হয়। এর আগে গতকাল রবিবার (০২ নভেম্বর) একই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আরও ১২টি নৌকা ও ১২ জন বালু লুটেরাকে আটক করা হয়। এসব নৌকা বর্তমানে যৌথবাহিনীর হেফাজতে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অভিযানে বালু লুটের সময় ৯১টি নৌকা আটক করা হয়েছে। নৌকা বর্তমানে যৌথবাহিনীর হেফাজতে রয়েছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
ধলাই, ব্রিজ, বালুপাথর, উত্তোলন, নৌকা জব্দ, সিলেট, কোম্পানীগঞ্জ