০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: ছেলের তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় তার ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।


তিনি জানান, পুলিশ আসাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল, আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার (১ নভেম্বর) পুলিশ আসাদ আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনায় নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

রাজ্জাকের পরিবারের কয়েকজন সদস্যের নাম এই মামলার বিবরণে ‘সন্দেহজনক’ হিসেবে উল্লেখ করা হয়।

গত ৩১ অক্টোবর সকালে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আওয়ামী লীগ, রাজ্জাক, হত্যা, ছেলে, আটক, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ