০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

নির্দিষ্ট স্থান ছেড়ে ফের রাস্তায়, তিনজনকে কারাদণ্ড, আটজনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৩:০৩ অপরাহ্ন


সিলেট নগরীতে নির্ধারিত স্থান ছেড়ে ফের ফুটপাত ও রাস্তায় পসরা সাজানোয় তিনজন হকারকে কারাদণ্ড ও আটজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশ (এসএমপি), সিটি কর্পোরেশন ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (২ নভেম্বর) নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে পরিচালিত এ অভিযানে নয়জন হকারের মালামালও জব্দ করা হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজ এ তথ্য জানানো হয়। 

এখানে বলা হয়,  নগরীর ফুটপাত ও রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে যারা পূর্বে নির্ধারিত হকার জোন ছেড়ে আবার রাস্তায় বসেছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় নগরবাসীর প্রতি জেলা প্রশাসন ফুটপাত বা রাস্তায় বসা হকারদের কাছ থেকে পণ্য না কেনা, দোকানের সামনে হকারদের বসতে না দেওয়া এবং ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হকার,সিলেট, কারাদণ্ড, অর্থদণ্ড, জেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ