পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ২:৩৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাজারের দোকানের পিছনের একটি জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা মিয়া ও নুর হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট, গোয়াইনঘাট, খুন