জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ন
সিলেটে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তারা জুয়া খেলায় জড়িত ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর সোবহানীঘাট সবজি বাজারের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-গাইবান্ধা জেলার চাপাদাহ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের আরব আলীর ছেলে শাহীন আহমদ (২৭), একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার (২৪), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ (৪০) এবং জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আমির আলীর মেয়ে মোছা. নার্গিস আক্তার (৪০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট, পুলিশ, অভিযান, নারী, আটক, জুয়াখেলা