২২ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু নির্বাচনের লক্ষ্যে ১৩ সদস্যের কমিশন গঠন

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

 

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশন ঘোষণা করেন।

 

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্বপতি ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

 

কমিশন ঘোষণার সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে আগামী বুধবারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। 

 

এ সময় উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে অতি শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবেন।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসু নির্বাচন, শাবিপ্রবি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, নির্বাচন কমিশন, শাবিপ্রবি উপাচার্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ