তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুনামগঞ্জের দুই এমপি প্রার্থীর কথাকাটাকাটির চিত্রধারণ করায় দৈনিক আমার দেশ পত্রিকার এক সাংবাদিককে মারধর করা হয়েছে।
পত্রিকাটির স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামকে মারধর করে তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক ছিল।
বৈঠকের সংবাদ কাভারে জাহিদুল ইসলাম কার্যালয়ে যান। এক পর্যায়ে সভাকক্ষের সামনে সুনামগঞ্জের দুই এমপি প্রার্থী ও তাদের সহযোগীদের মধ্যে ধাক্কাধাক্কি-কথাকাটাকাটি হলে তিনি মোবাইলে ভিডিও ধারণ করতে যান।
তিনি জানান, মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত আমরা বিএনপি পেজের ক্যামেরাপারসন মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালান।
তারা তাকে বিএনপির গুলশান অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলা হয় এবং আমার দেশের পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়।
তবে গণমাধ্যমের কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন ফয়সল। তিনি ঘটনাস্থলেই ছিলেন না বলে দাবি করেন।
এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
এক বার্তায় তিনি এ ঘটনাকে আকস্মিক এবং ভুলবোঝাবুঝি হিসেবে ব্যক্ত করে আহত সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেন।